মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অনারম্বর আয়োজনের মধ্যে দিয়ে বরিশালের দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে গঠিত ‘সম্পাদক পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনভর সদর উপজেলার রায়পাশা কড়াপুরে ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র ‘নিসর্গ পার্কে’ সম্পাদক পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল এবং ফটো সাংবাদিক পরিষদের অংশগ্রহনে এবং সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মিডিয়া বন্ধব ব্যক্তিত্ব সম্পাদক পরিষদ’র প্রধান উপদেষ্টা ও আজকের বার্তার সম্পাদক মন্ডলির সভাপতি মো. মিজানুর রহমান মিজান।
সম্পাদক পরিষদ, নিউজ এডিটরস্ কাউন্সিল এবং ফটো সাংবাদিক পরিদের সদস্যদের উদ্দেশ্য করে কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, ‘সংগঠনকে কলুশিত করা যাবে না। এতে ফলাফল ভালো হয় না। আপনারা ধ্যৈর্য্য ধরুন। সংগঠন শক্তিসালী হলে কোন অপশক্তিই আমাদের সামনে দাঁড়াতে পারবে না।
সম্পাদক পরিষদ, বরিশাল এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সম্পাদক পরিষদের উপদেষ্টা কাজী মেহেরুন্নেসা বেগম, সিনিয়র-সহসভাপতি কাজী মফিজুল ইসলাম, নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা।
এছাড়াও মঞ্চে আরও উপস্থিত ছিলেন, ‘সম্পাদক পরিষদ’র উপদেষ্টা অর্পনা খাঁন, নিউজ এডিটরর্স কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক খান রাসেল প্রমুখ।
আলোচনা সভা’র পূর্বে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণে আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির মন্ত্রি মর্যাদায় আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি’র সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সম্পাদক পরিষদ, নিউজ এডিটরস্ কাউন্সিল এবং ফটো সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ আবুল হাসানাত আবদুল্লাহ আশু রোগমুক্তি কামনা করেন।
এদিকে আলোচনা সভা পরবর্তী মধ্যহৃভোজ অনুষ্ঠিত হয়। এর পর পরই শুরু হয় ‘র্যাফেল ড্র’ অনুষ্ঠান। সম্পাদক পরিষদের কার্যনির্বাহী সদস্য কাজী আল মামুন এর মনমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠিত ‘র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার অর্জন করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের সদস্য আল আমিন জুয়েল। এছাড়াও অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, উপদেষ্টা মেহেরুন্নেসা বেগমসহ অন্যান্য সম্পাদক নেতৃবৃন্দ।

Leave a Reply