বরিশাল-৫: নৌকা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল সাদিকের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বরিশাল-৫: নৌকা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল সাদিকের

বরিশাল-৫: নৌকা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল সাদিকের




ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর আসনের) নৌকার মনোনীত প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। জাহিদ ফারুক আমেরিকার নাগরিক এবং আমেরিকার বিলবার্ড এভিনিউ তিন নম্বর রোডে তাঁর স্ত্রী লায়লা ফারুকের নামে ‘ফিলা ডেলফিয়া’ নামক বাড়ি রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ব্যাংকের মাধ্যমে টাকা পাচারের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামাল। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল।

এর আগে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বরিশাল সিটির সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন নৌকার প্রাথীী জাহিদ ফারুক। দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করা হয়। একই আবেদনে তার হলফনামায় সম্পদের তথ্য গোপন করারও অভিযোগ করা হয়। নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে এ আবেদন করেন অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির।

সাদিক আব্দুল্লাহর আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামাল অয়নের বরাত দিয়ে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু সাংবাদিকদের বলেন, জাহিদ ফারুক শামীমের সন্তানের নামে আমেরিকায় একাধিক ফ্ল্যাট, স্ত্রীর নামে বাড়ি থাকা সত্ত্বেও তথ্য গোপন করা হয়েছে। সেইসঙ্গে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে টাকা পাচার ও প্রতারণা মামলার তথ্য গোপন করেছেন শামীম। এসব অভিযোগের প্রমাণসহ নির্বাচন কমিশনে আপিল আবেদন করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখবে বলে দাবি করেছেন।

তবে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ অস্বীকার করে সাংবাদিকদের বলছেন, তিনি কোনো তথ্য গোপন করেননি এবং হলফনামায় সব ধরনের বৈধ কাগজপত্র দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD