বরিশাল-৫: আ.লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করলেন এসএম জাকির Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল-৫: আ.লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করলেন এসএম জাকির

বরিশাল-৫: আ.লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করলেন এসএম জাকির




নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

রবিবার (১৯ নভেম্বর) তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এসএম জাকির হোসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক। এছাড়া তিনি বরিশাল মেট্রোপলিটন কেন্দ্রীয় কমিউনিটি পুলিশিং-এর সাধারণ সম্পাদক। তিনি বরিশালের প্রথম সারির দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন এস এম জাকির হোসেন। তিনি মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এস এম জাকির হোসন বলেন, ‘এক সময়ের অবহেলিত বরিশাল অঞ্চলের উন্নয়ন করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আছে বলেই বরিশাল অঞ্চলের এতো উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে বরিশালের উন্নয়নে কাজ করার সুযোগ পাবো।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD