অনলাইন ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। বরিশাল-৫(বরিশাল সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আরিফিন মোল্লা।গতকাল(শুক্রবার) দুপুর ১টায় ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ের নতুন ভবনে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
এদিকে, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ মোট ৪জন মনোনায়ন প্রত্যাশী বরিশাল-৫ আসনের জন্য মনোনায়ন ফরম সংগ্রহ করেন।অন্যদিকে, মনোনায়ন ফরম বিক্রি উপলক্ষ্যে দলীয় কার্যালয় এবং পুরো এলাকাজুরে উৎসবমূখর পরিবেশ দেখা যায়। আরিফিন মোল্লার পক্ষে হাজার নেতাকর্মীর নৌকা মার্কা স্লোগানে মুখরিত হয় দলীয় কার্যালয় এলাকা।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
বরিশাল-৫ আসন,দলীয় মনোনায়ন ফরম সংগ্রহ করলেন আরিফিন মোল্লা
-
Reporter Name - প্রকাশের সময় : 01:00:35 am, Saturday, 10 November 2018
- 134 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
















