সংবাদ শিরোনাম:

বরিশাল ৫ : আ’লীগের ফরম সংগ্রহ করলেন জাহিদ-সাদিক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:02:52 pm, Sunday, 19 November 2023
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন একই কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন। একইদিনে মনোনয়ন সংগ্রহ করেছেন বরিশাল ৫ আসনে অংশগ্রহণের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম।

এছাড়া আওয়ামী লীগ নেতা ও বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, শিল্পপতি সালাউদ্দিন রিপন রোববার দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।

এর আগে শনিবার আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন বীর বিক্রম এবং আরেফিন মোল্লা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরিশাল ৫ : আ’লীগের ফরম সংগ্রহ করলেন জাহিদ-সাদিক

প্রকাশের সময় : 09:02:52 pm, Sunday, 19 November 2023