বরিশাল-৩ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন মেনন Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বরিশাল-৩ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন মেনন

বরিশাল-৩ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন মেনন




ডেস্ক রিপোর্ট : বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন। এ ছাড়া বরিশালের ছয়টি সংসদীয় আসনের চারটি আসন থেকে জাকের পার্টি প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আজ রবিবার দুপুর আড়াইটায় রিটার্নিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বর্তমানে রাশেদ খান মেনন ১৪ দলীয় জোট মনোনীত বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের প্রার্থী হিসেবে রয়েছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

রাশেদ খান মেনন মনোনয়নপত্র প্রত্যাহারকালে বলেন, ‘আমরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে রয়েছি। জোটের সিদ্ধান্ত মেনে আমি আমার মনোনয়নপত্র উদ্ধার করে নিয়েছি।’

এদিকে বরিশালের ছয়টি সংসদীয় আসনের চারটি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাকের পার্টি প্রার্থীরা।

বরিশালের মোট ছয়টি সংসদীয় আসনের চারটি আসনে প্রার্থী দিয়েছিল জাকের পার্টি। তবে বরিশাল-১(গৌরনদী-আগৈলঝড়া) ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে জাকের পার্টি মনোনীত কোনো প্রার্থী ছিল না।

জাকের পার্টি সূত্রে জানা গেছে, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী স্বপন মৃধা, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, বরিশাল-৫ (বরিশাল সদর ও সিটি কপোরেশন) আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসাইন, বরিশাল ৬ (বাকেরগঞ্জ) জাকের পার্টির প্রার্থী হুমায়ন কবির সিকদার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ রবিবার।

বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। আগামীকাল সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ওইদিন থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD