বরিশাল-৩ আসনের বিএনপির কর্মী সভা ও গণসংযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল-৩ আসনের বিএনপির কর্মী সভা ও গণসংযোগ

বরিশাল-৩ আসনের বিএনপির কর্মী সভা ও গণসংযোগ




বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে একাদশ সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন পূর্বক কর্মী সভা করেছেন আসনটির দুই উপজেলা বিএনপির কর্ণধাররা। গতকাল সকালে এ আসনের ধানেরশীষের কর্ণধার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ জয়নুল আবেদীন’র বরিশালস্থ বাসভবনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির অপর আহবায়ক উপজেলা বিএনপি সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার এবং সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অহেদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহবায়ক সহ-সভাপতি আঃ করিম হাওলাদার, সামসুল আলম ফকির, কাজী নজরুল ইসলাম মিরন, নজরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াত আমীর মোঃ রফিকুল ইসলামসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আহবায়ক এবং যুগ্ম আহবায়কগণ। এসময় বক্তারা নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মী সভা শেষে বিকেলে দলীয় নেতা কর্মীরা মীরগঞ্জ ও বাবুগঞ্জ বাজারে গণসংযোগ করে সাধরণ ভোটারদের ধানেরশীষে ভোট প্রদানের আহব্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD