বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলের মালিক দেখলেন ঝাড়ু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলের মালিক দেখলেন ঝাড়ু

বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলের মালিক দেখলেন ঝাড়ু

বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলের মালিক দেখলেন ঝাড়ু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে বন্ধ থাকা সোনারগাঁও টেক্সটাইল মিলের কয়েকশ শ্রমিক রবিবার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মিছিল করেছেন। বকেয়া বেতন প্রদান ও মিলটি পুনরায় চালুর দাবীতে তিন শতাধিক পুরুষ ও নারী শ্রমিক এ মিছিলে অংশ নেন। বন্ধ থাকা এ মিলের মালামাল বিক্রি চেষ্টা প্রতিহত করার জন্য কয়েকশ শ্রমিক গত বুধবার রাত থেকে মিল গেটে অবস্থান করছেন।

 

 

মিছিলের নেতৃত্ব দেয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেত্রী ডা. মণীষা চক্রবর্তী জানান, রবিবার বেলা সাড়ে ১২টায় সোনারওগাঁও টেক্সটাইল মিলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রূপাতলী বাস টার্মিনাল ঘুরে আবার মিল গেটে গিয়ে শেষ হয়। মিলগেটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সোঁনারগাও টেক্সটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি গাজী মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ সংগ্রাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

সমাবেশে বক্তারা বলেন, যতদিন বকেয়া বেতন পরিশোধ করা না হবে এবং মিলটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত শ্রমিকদের মিল গেটে অবস্থান অব্যাহত থাকবে।

 

প্রসঙ্গত, নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত সোনারগাঁও টেক্সটাইল মিলটি মালিকপক্ষ গতবছর ৪ এপ্রিল লে-অফ ঘোষণা করলে ৭শ শ্রমিক ও ৩ শতাধিক কর্মকর্তা-কর্মচারী বেকার হয়ে পড়েন। ৬ মাসের বকেয়া বেতনের দাবীতে শ্রমিকরা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। গত বুধবার রাতে মিলের মালামাল বিক্রির চেষ্টাকালে ক্রয়কারীদের ২টি কাভার্ড ভ্যান ও একটি পাজেরো আটক করে প্রধান গেটে তালা লাগিয়ে শ্রমিকরা সেখানে অবস্থান নেয়।

 

 

মিলের শ্রমিক ও মালিকপক্ষের মুখোমুখি অবস্থান সম্পর্কে জানতে চাইলে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, মিলটি চালু করা ও শ্রমিকদের বকেয়া পরিশোধ করার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD