বরিশাল সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌নিককে দুদ‌কের জিজ্ঞাসাবাদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌নিককে দুদ‌কের জিজ্ঞাসাবাদ

বরিশাল সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌নিককে দুদ‌কের জিজ্ঞাসাবাদ




অনলাইন ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই কারাগারের সাবেক ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিক ও চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বর্তমানে সিলেটে ও সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌নিক বর্তমানে বরিশাল কারাগারের কর্মরত রয়েছেন।

রোববার (২৮ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে, ওই ডিআইজিকে নিয়ে দুদক কর্মকর্তা ইউছুফের নেতৃত্বে দুদকের একটি দল পার্থ গোপাল বণিকের ধানমন্ডির ভুতের গলি বাসায় অভিযান শুরু করেছে।

জিজ্ঞাসাবাদ ও অভিযানের বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।

ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা তার বাসায় রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান শুরু হয়েছে এবং ডিআইজি পার্থ গোপালকে সঙ্গে নিয়ে এই অভিযান চলছে বলে দুদক সূত্রে জানা যায়।

দুদক সূত্রে আরও জানায়, গত ১৭ জুলাই দুদ‌কের প্রধান কার্যালয়ের পরিচালক মুহম্মদ ইউছুফ স্বাক্ষরিত চিঠিতে তাদের উপস্থিত হ‌তে বলা হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD