বরিশাল সিটি নির্বাচনে চলছে টাকার ছড়াছড়ি’ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




বরিশাল সিটি নির্বাচনে চলছে টাকার ছড়াছড়ি’

বরিশাল সিটি নির্বাচনে চলছে টাকার ছড়াছড়ি’




 

স্টাফ রিপোর্টার:বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বরিশালে সরকারি দলের পক্ষ থেকে কালো টাকা ছড়ানো হচ্ছে। অস্বাভাবিক টাকা খরচ দৃশ্যমান হলেও নির্বাচনী কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছেন।’

তিনি বলেন, ‘বরিশালে ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলা, প্রচারণার মাইক ভাংচুর ও সমর্থকদের মারধর করা হচ্ছে। এখানেও খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনের অনুসৃত নীতি বাস্তবায়ন করছেন প্রধান নির্বাচন কমিশনার। এই ইসির অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘ইসি সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। ফলে তারা আগামী নির্বাচনগুলোতেও খুলনা-গাজীপুর মার্কা নতুন মডেলের ভোট করবে। যেদেশে আইনের শাসন নেই, সেদেশে আইন প্রয়োগকারী বাহিনীগুলো ভোটারদের সঙ্গে নয় বরং সরকারের সঙ্গেই তাল মিলিয়ে চলে। তিন সিটিতেই আইনশৃঙ্খলা বাহিনী নির্লজ্জভাবে সরকারি দলের প্রার্থীদের পক্ষে কাজ করছে।’

এ সময় রিজভী দাবি করেন, ‘শেখ হাসিনা একতরফা নির্বাচন করার জন্য বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার নাটক সাজিয়ে সাজা দিয়ে কারাবন্দি করেছেন। এখন তাকে রাজনৈতিক মামলায় সাজা দেয়া হয়নি বলে তিনি সত্যের অপলাপ করছেন। প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলতে চাই— আপনি যতই ষড়যন্ত্রের জাল বুনতে থাকুন না কেন বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD