বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক নারীর মৃত্যু!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:34:30 am, Monday, 17 August 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা অবহেলায় ফাতেমা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে শনিবার বিকালে এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা নার্সদের ওপর চড়াও হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মেডিকেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণসহ রোগীর স্বজনদের আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। অবশ্য রোগী মৃত্যুর এ ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষও তদন্ত করে কারও অবহেলা প্রমাণিত হলে শাস্তির কথা জানিয়েছে।

জানা গেছে, বরগুনার সদর ডলুয়া গ্রামের বাসিন্দা ও বরিশাল শহরের বৌদ্যপাড়া এলাকার ভাড়াটিয়া বাদশা হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম পিত্তে পাথর অপারেশন করার জন্য শুক্রবার শেবাচিম হাসপাতালের তৃতীয়তলায় মহিলা সার্জারি-২ ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছিলেন।

রোগীর স্বজনরা জানান, শনিবার বিকাল ৪টার দিকে ফাতেমা বেগমের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স সিথি দাস তাকে অক্সিজেন দেন।

কিন্তু এরপরেও রোগী ছটফট করতে থাকলে স্বজনেরা বিষয়টি নার্সদের অবহিত করেন এবং তাদের এসে দেখতে বলেন। এতে নার্স সিথি দাস ক্ষুব্ধ হয়ে তাদের গালিগালাজ দেয়াসহ হুমকি-ধামকিও প্রদান করেন। উপায়ান্তর না পেয়ে স্বজনরা ডাক্তার ডেকে আনতে যান। কিন্তু ডাক্তার আসার আগেই রোগীর মৃত্যু ঘটে।

ফাতেমা আক্তারের স্বামী বাদশা হাওলাদারের অভিযোগ, তার স্ত্রীকে অক্সিজেন দেয়ার ক্ষেত্রে ত্রুটি ছিল। ফলে তার স্ত্রী অক্সিজেন পাননি। এ বিষয়টি প্রত্যক্ষ করার পরে তারা নার্স সিথি দাসকে অবহিত করেন। কিন্তু তিনি এতে ক্ষেপে গিয়ে উল্টো গালাগালি করেন এবং হুমকি-ধামকি দেন। পরে ডাক্তার ডেকে আনার আগেই ফাতেমা মৃত্যু কোলে ঢলে পড়েন।

মেডিকেল পুলিশের ইনচার্জ নাজমুল জানান, এই মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল নার্স-স্টাফ ও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে রোগীর স্বজনেরা নার্স সিথি দাসের ওপর চড়াও হওয়ার খবর পেয়ে ছুটে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করেন। এ সময় তাদের আইনি সহায়তা দেয়ার অভয় দিলে পরিস্থিতি শান্ত হয়।

রোগীর মৃত্যুর ঘটনায় সিনিয়র নার্স সিথি দাস দায়িত্ব অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন।

হাসপাতাল পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বলছেন, বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পরে খোঁজখবর নিচ্ছেন। এই বিয়োগান্তের ঘটনায় নার্সের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

এদিকে নিহত ফাতেমা বেগমের স্বামী বাদশা হাওলাদার জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক নারীর মৃত্যু!

প্রকাশের সময় : 01:34:30 am, Monday, 17 August 2020