বরিশাল র‌্যাবের খাঁচায় একাধিক মামলার ২ পলাতক আসামী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল র‌্যাবের খাঁচায় একাধিক মামলার ২ পলাতক আসামী

বরিশাল র‌্যাবের খাঁচায় একাধিক মামলার ২ পলাতক আসামী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে খুনসহ একাধিক মামলা পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর-খাজুরিয়া গ্রামে র‌্যাবের একটি টিম হানা দিয়ে নান্নু দেওয়ান (৩২) এবং জলিল দেওয়ানকে (৩০) গ্রেপ্তারে সফল পায়। সোমবার সকালে বরিশাল র‌্যাব রুপাতলী কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তার অভিযানের বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়- মেহেন্দিগঞ্জ থানায় নান্নু দেওয়ানের বিরুদ্ধে ডাকাতিসহ ০৩ টি মামলা এবং জলিল দেওয়ানের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ০৩ টি মামলা রয়েছে।

একই তথ্য দিয়ে স্থানীয় একটি সূত্র জানায়- আদালতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও তারা এলাকায় অবস্থান নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। উভয়ের অত্যাচারে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ থাকলেও প্রভাব-প্রতিপত্তির কারণে মুখ খুলছিলন। রোববার তাদের গ্রেপ্তারের খবরে স্থানীয়রা স্বস্তি পেয়েছে।

র‌্যাবের ডিএডি শেখ মোফাচ্ছেল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, উভয়কে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD