ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল র্যাবের অভিযানে লালমনিরহাট থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার। র্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাতে অভিযান চালিয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন পাটগ্রাম বাজার এলাকা থেকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার ভোটমারী আকিজ কোম্পানী বটতলা থেকে দুই জন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার পন্ডিতের বাড়ী বুড়িমারী গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ লাবু হোসেন (২৩) ও একই জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ ভোটমারী নাককাঠি ডাঙ্গা গ্রামের মোবারক হোসেনের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (৩০)।
গ্রেফতারকৃত লাবু হোসেন ও মোঃ আবু বক্কর সিদ্দিক’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে নিজেদের দোষ স্বীকার করে জানায়, তারা দুজনে জেএমবি’র সক্রিয় সদস্য। তারা স্থানভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা গ্রহন করে। তারা শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য লালমনিরহাট, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সে দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে করে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে।
Reporter Name 















