বরিশাল র‌্যাব'র খাঁচায় প্রতারক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল র‌্যাব’র খাঁচায় প্রতারক

বরিশাল র‌্যাব’র খাঁচায় প্রতারক

মো. মাসুদ আলম (২৬) নামের ওই ব্যক্তিকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে।




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরী থেকে জনৈক  এক ভুয়া সংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। কোতয়ালি মডেল থানাধীন ধান গবেষণা এলাকার একটি বাসা থেকে মো. মাসুদ আলম (২৬) নামের ওই ব্যক্তিকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ কখনও কখনও নিজেকে এসডি টিভির বরিশাল বিভাগে ব্যুরো চিফ আবার কখনও সিকিউরিটি কোম্পানির মালিক পরিচয় দিয়ে আসছিলেন।

এছাড়াও সে নিজেকে শিল্পপতি পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবৎ সহজ সরল লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে। র‌্যাবের একটি দায়িত্বশীল শনিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব সূত্র জানায়- কথিত এসডি টিভির চেয়ারম্যান তোফিজ উদ্দিন ওরফে সবুজ শাহী’র প্ররোচনায় ও যোগসাজোশে দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক নিয়োগ দেওয়ার নামে মাসুদ আলম প্রচার চালিয়ে আসাসহ আইডিকার্ড ও দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়। এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ধান গবেষণা রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অনুমোদনহীন এসডি টিভি চ্যানেলের আইডিকার্ড সংবলিত ছবি এবং ম্যাসেঞ্জারে কথোপকোথনের ১২ টি স্ক্রিন শর্টের কপি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াসহ সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে।

শনিবার দুপুরে এক ইমেল বার্তা র‌্যাব এই বিষয়টি নিশ্চিত করে জানায়, এই ঘটনায় মাসুদের বিরুদ্ধে মহানগরীর কোতয়ালি মডেল থানায় একটি পরবর্তী হস্তান্তর করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD