বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশাল রুইয়ার পোলে মিরাজের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:16:30 pm, Tuesday, 6 August 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  বরিশালের সদর উপজেলায় মিরাজ হাওলাদার নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. এ কে এম শহীদ আহমেদ আসামির উপস্থিতে এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিরাজ হাওলাদার সদর উপজেলার রুইয়ার পোল এলাকার বাসিন্দা।

ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো. সাইফুল ইসলাম জানান, ২০১২ সালের ২১ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে পৌর শহরের কাউনিয়া মরকখোলা পোল এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৮৩ বোতল ফেনসিডিলসহ মিরাজ হাওলাদারকে আটক করা হয়।

এ ঘটনায় নগরীর বগুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহাবউদ্দিন ফকির বাদী হয়ে মিরাজ হাওলাদারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার পর তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক শ্যামল চন্দ্র মিরাজ হাওলাদারকে অভিযুক্ত করে ২০১৩ সালের ২২ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানিতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত মিরাজ হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশাল রুইয়ার পোলে মিরাজের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময় : 09:16:30 pm, Tuesday, 6 August 2019