বরিশাল মেডিক্যাল কলেজে শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল মেডিক্যাল কলেজে শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

বরিশাল মেডিক্যাল কলেজে শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের




এইচ.এম হেলাল ॥ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলেজের প্রধান গেটের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং দাবি আদায় না হলে কলেজ শাটডাউনের ঘোষণা দেন। বিক্ষোভ চলাকালীন তারা প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের দাবি, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগসহ ডেন্টাল ইউনিটে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকায় মেডিক্যাল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ পাচ্ছেন না, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুটি দফা দাবি উত্থাপন করেন—এক, মেডিক্যাল কলেজের সকল শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে। দুই, সম্প্রতি বদলি হওয়া শিক্ষকদের পুনরায় স্ব-পদে পদায়ন করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার শিক্ষক সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, “বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD