বরিশাল মুলাদীতে সাপ আতঙ্কে স্কুল বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল মুলাদীতে সাপ আতঙ্কে স্কুল বন্ধ

বরিশাল মুলাদীতে সাপ আতঙ্কে স্কুল বন্ধ




থানা প্রতিনিধি॥  বরিশাল মুলাদী উপজেলায় সাপ আতঙ্কে রাঘুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা সাপ আতঙ্কে বিদ্যালয় উপস্থিত না হওয়ায় অনানুষ্ঠানিক ভাবেই বন্ধ করা হয়।গত তিন দিনে বিদ্যালয় থেকে স্থানীয় ও অভিভাবকরা কমপক্ষে অর্ধশত সাপ মেরেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, গত ২৭ জুন বৃহস্পতিবার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী তাদের কক্ষে সাপ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। ওই সময় তাদের কক্ষে থাকা সব শিক্ষার্থী আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে।শিক্ষকরা ওই সাপটি মেরে ফেলার পর পরই কক্ষের ভাঙ্গা মেঝের গর্ত থেকে একাধিক সাপ বেড়িয়ে আসতে শুরু করলে আতঙ্কিত শিক্ষার্থীরা বাড়ি চলে যায়।

শনিবার সকালে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিদ্যালয় এসে কেচিগেটের সঙ্গে সাপ পেঁচানো দেখে স্থানীয়দের নিয়ে বিদ্যালয়ের মেঝের কিছু অংশ ভেঙে সাপের ডিম, বাচ্চা ও অগণিত সাপ দেখতে পায়।রোববার স্থানীয়রা ওই বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে কমপক্ষে ৫০টি সাপ মেরেছে বলে জানিয়েছেন। সাপ আতঙ্কে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে আসতে দিচ্ছেন না।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং জেলা শিক্ষা অফিসারের নির্দেশে বিদ্যালয় সাময়িক বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সোমবার সরেজমিনে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, বিদ্যালয়ের সাপ আতঙ্কের বিষয়টি শুনেছি। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ২/৩ দিন বিদ্যালয়টি বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে। অতি দ্রুত বিদ্যালয়ের মেঝে ভেঙ্গে বালু ভরাট করে পুননির্মাণের জন্য উপজেলা শিক্ষা অফিস ও কাজিরচর ইউনিয়ন পরিষদকে অনুরোধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD