সংবাদ শিরোনাম:

বরিশাল মুলাদীতে কার্গোর ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:49:33 pm, Monday, 9 September 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে বালুবাহী কার্গোর ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলে মো. সানাউল্লাহর (৪০) লাশ করেছে পুলিশ।সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর লাগোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত সানাউল্লাহ মুলাদী সদর ইউনিয়নের ভাঙার মোনা এলাকার মোবারক আলী সিকদারের ছেলে।

ঘটনাস্থল সংশ্লিষ্ট নৌ-পুলিশের নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, সোমবার সকালে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে ফাঁড়িতে খবর দেয়। পরবর্তীতে একটি টিম সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। এরপরে থানা মুলাদী পুলিশের সহযোগিতায় ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এর আগে গত শনিবার দিনগত রাতে নাজিরপুর ইউনিয়নের জালালপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদে বালুবাহী একটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারটিতে থাকা ৬ জন জেলের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠলেও সানাউল্লাহ নিখোঁজ ছিলেন।

পরে তার সন্ধ্যানে নদীতে দিনভর অভিযান চালায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিদলের কর্মীরা। কিন্তু রোববার সন্ধ্যা পর্যন্ত জেলের সন্ধ্যান না পেয়ে সেই অভিযোগ বন্ধ করে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল মুলাদীতে কার্গোর ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রকাশের সময় : 10:49:33 pm, Monday, 9 September 2019