বরিশাল মহাশ্মশান কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশাল মহাশ্মশান কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা

বরিশাল মহাশ্মশান কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা




এইচ.এম. হেলাল: বরিশাল মহাশ্মশানে কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে মহাশ্মশান এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহাশ্মশান কমিটি প্রতি দুই বছরের জন্য গঠিত হয়, কিন্তু সর্বশেষ যে কমিটি ঘোষণা করা হয়েছিল, তারা সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী ছিলেন। ওই কমিটির সভাপতি ছিলেন কুডু মুখার্জী এবং সেক্রেটারি ছিলেন তমাল মালাকার।

সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে কমিটির নেতৃবৃন্দ গা ঢাকা দেন, যা মহাশ্মশানের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে। বর্তমান পরিস্থিতিতে মহাশ্মশান কমিটির সদস্যদের দাবির প্রেক্ষিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি হয়েছেন অসীম দাস মুরালি এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিজয় ভক্ত।

নবগঠিত কমিটির সেক্রেটারি বিজয় ভক্ত সাংবাদিকদের বলেন, “সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের স্বাক্ষর এনে একটি পকেট কমিটি গঠন করা হয়েছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই কমিটির নেতাদের আর দেখা যাচ্ছে না, যা আমাদের কার্যক্রমে বিপত্তি সৃষ্টি করেছে।”

তিনি আরও জানান, শুক্রবার বিকেল ৪টায় সভা আয়োজনের কথা ছিল, তবে নির্ধারিত সময়ে সভা শুরু না হওয়ায় কিছু সদস্য ডাকচিৎকার শুরু করেন। বিজয় দাবি করেন, ধাক্কাধাক্কির কোন ঘটনা ঘটেনি।

স্থানীয়রা বলেন, গত কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষ ছিল এবং নতুন কমিটি গঠন হলে সেখান থেকে উন্মুক্ত আলোচনা ও উন্নতির আশা করছেন। তারা প্রত্যাশা করেন যে, নতুন কমিটি সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করবে এবং স্থানীয়দের সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD