বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১০০টি নারিকেল চারা রোপন Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১০০টি নারিকেল চারা রোপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১০০টি নারিকেল চারা রোপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১০০টি নারিকেল চারা রোপন




ববি প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১০০টি নারিকেল চারা রোপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা এবং বজ্রপাত রোধকল্পে রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ক্যাম্পাসে এ নারিকেল চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

 

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন ও সৌন্দর্যবর্ধণ কমিটির আহবায়ক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর ড. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ও টিএসসির পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. তারেক মাহমুদ আবির, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন ও সৌন্দর্যবর্ধণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এদিকে বরিশাল সফররত স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এলে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত পূর্বনির্ধারিত বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া স্মৃতিস্বরুপ একটি নারিকেল গাছের চারা রোপন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD