সংবাদ শিরোনাম:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনরায় চালু হয়েছে টেলিমেডিসিন সেবা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:49:40 pm, Wednesday, 31 March 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পুনরায় চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নির্দেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পুনরায় টেলিমেডিসিন সেবা চালু করেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রুমি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ এ টেলিমেডিসিন সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন। সেবা গ্রহণের সময় সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই মেডিকেল অফিসার স্বাস্থ্যসেবা প্রদান করবেন।

এরা হচ্ছেন- ববি’র মেডিকেল অফিসার ডা. শাম্মী আরা নিপা (০১৬৭৮০৪৩৮০৩) এবং মেডিকেল অফিসার ডা. তানজীন হোসেন (০১৭২৩০৪০১১৯)।

দায়িত্ব প্রাপ্ত এ দুই মেডিকেল অফিসারকে সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ চিকিৎসা সেবা পাবেন বলে জানান জনসংযোগ কর্মকর্তা ফয়সাল।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে বিশ্বজুড়ে কোভিড-১৯ এর সংক্রমণ দেখা দিলে বরিশাল খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা গ্রহণের জন্য এ টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনরায় চালু হয়েছে টেলিমেডিসিন সেবা

প্রকাশের সময় : 05:49:40 pm, Wednesday, 31 March 2021