সংবাদ শিরোনাম:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি,অতিরিক্ত পুলিশ মোতায়ন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:29:37 pm, Thursday, 17 March 2022
  • 46 সংবাদটি দেখা হয়েছে

ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি গঠন হয়নি। যে যার মতো করে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে। আর গ্রুপগুলো দীর্ঘদিন ধরে আলাদা আলাদা কর্মসূচিও পালন করে আসছে। এ নিয়ে ক্যাম্পাসে প্রায়ই বিবাদে জড়ায় পক্ষগুলো। এর ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসেও আলাদা কর্মসূচি পালনের ডাক দেয় পক্ষগুলো। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় রক্তিম-ইভান এবং সিফাত-রিদম ছাত্রলীগের আলাদা দুটি পক্ষ বিবাদে জড়ায়; যা কথা থেকে হাতাহাতি ও মারামারি পর্যন্ত গিয়ে গড়ায়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আজম খান আবির জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থক সিফাত ও স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখের অনুসারী রক্তিম দুটি গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি পালনকালে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, কর্মসূচি পালন নিয়ে মারামারি নয়, তবে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তখন আমাদের এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দুইপক্ষকে দুই দিকে বিভক্ত করে দেওয়া হয়।

বরিশাল বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি,অতিরিক্ত পুলিশ মোতায়ন

প্রকাশের সময় : 09:29:37 pm, Thursday, 17 March 2022