সংবাদ শিরোনাম:

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের করোনা শনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:23:16 pm, Monday, 8 June 2020
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের কোভিড১৯ এ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮৩। এর মধ্যে ৪৮০ জনই শনাক্ত হয়েছেন গত ৮ দিনে। রোববার (৭ জুন) নতুন করে শনাক্ত ৫১ জনের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ৪৯ জন।

এই ৪৯ জনের মধ্যে আবার ৪২ জনই বরিশাল নগরীর বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রোববার ২৪ ঘণ্টায় বিভাগে ৫১ জন করোনা রোগী শনাক্ত হন।

এর আগে শনিবার ২৪ ঘণ্টায় তা ছিল ৫৪ জন, শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৫৭, বুধবার ৮৬, মঙ্গলবার ৫৫, সোমবার ৪৯ জন। এর আগের দিন গত রোববার ২৪ ঘণ্টায় শনাক্ত হন ৫৮ জন। করোনা শনাক্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৮ জন।

এর মধ্যে বরিশালে ৫ জন ও পটুয়াখালী জেলায় ৪, পিরোজপুরে ৩, বরগুনা, ঝালকাঠি ও ভোলায় ২ জন করে রোগী মারা গেছেন। ৩১ মে পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা ছিল ১০ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, গত ৮ দিনের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, বরিশাল বিভাগের আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে।

এর মধ্যে বরিশাল নগরী করোনাসংক্রমনের হটস্পটে পরিণত হচ্ছে। গোট বিভাগের অর্ধেকের কাছাকাছি রোগী নগরীর। ঈদের সময় বিপুলসংখ্যক লোকের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরার কারণেও সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য বিভাগের আক্রান্তের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৮ দিনে (৩১ মে থেকে ৭ জুন) এ বিভাগে ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে, যা মোট আক্রান্তের ৪৮ দশমিক ৮৮ ভাগ। বিভাগের মোট আক্রান্ত ৯৮৩ রোগীর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ৬১৫ জন। এর সিংহভাগই বরিশাল নগর এলাকার। এই সংখ্যা ৪৮৯ জন, যা বিভাগের মোট রোগীর ৪৯ দশমিক ৭৪ ভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রোববার ২৪ ঘণ্টায় বিভাগে ৫১ জন করোনা রোগী শনাক্ত হন। এর আগে শনিবার ২৪ ঘণ্টায় তা ছিল ৫৪ জন, শুক্রবার ৭০, বৃহস্পতিবার ৫৭, বুধবার ৮৬, মঙ্গলবার ৫৫, সোমবার ৪৯ জন। এর আগের দিন গত রোববার ২৪ ঘণ্টায় শনাক্ত হন ৫৮ জন।

করোনা শনাক্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৮ জন। এর মধ্যে বরিশালে ৫ জন ও পটুয়াখালী জেলায় ৪, পিরোজপুরে ৩, বরগুনা, ঝালকাঠি ও ভোলায় ২ জন করে রোগী মারা গেছেন। ৩১ মে পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা ছিল ১০ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ৮ দিনের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, বরিশাল বিভাগের আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে। এর মধ্যে বরিশাল নগরী করোনাসংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে।

গোট বিভাগের অর্ধেকের কাছাকাছি রোগী নগরীর। ঈদের সময় বিপুলসংখ্যক লোকের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরার কারণেও সংক্রমণ বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের করোনা শনাক্ত

প্রকাশের সময় : 04:23:16 pm, Monday, 8 June 2020