বরিশাল বিভাগে করোনা আক্রান্ত মৃত্যু ৩২, আক্রান্ত,১ হাজার ৪৫২ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




বরিশাল বিভাগে করোনা আক্রান্ত মৃত্যু ৩২, আক্রান্ত,১ হাজার ৪৫২

বরিশাল বিভাগে করোনা আক্রান্ত মৃত্যু ৩২, আক্রান্ত,১ হাজার ৪৫২




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। এছাড়া বিভাগের ৬ জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৫২, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৭ জন। রোববার (১৪ জুন) বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি ছাড়া বাকি ৩ জেলায় ১৭ জন রোগী সুস্থ হয়েছেন।

এছাড়া সম্প্রতি মারা যাওয়া বরিশাল নগরের বাসিন্দা আব্দুস সালামের (৬০) নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এলে বিভাগে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা এখন ৩২ জন।এদিকে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিদের কোয়ারেনটাইনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।

গত ১০ মার্চ থেকে এখন পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় ১৭ হাজার ৩৬৩ জনকে কোয়ারেনটাইনে পাঠানো হয়।

এদেও মধ্যে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয় ১৫ হাজার ৮৪১ জনকে। আর এ পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩ হাজার ১৮৯ জনের। অপরদিকে, বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় প্রতাষ্ঠানিক হাসপাতালে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫২২ জন, আর ৯৯১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়াও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নেওয়া ৯৬৫ জনের মধ্যে ৪৫৮ রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এখন পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৫৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৮ জন করোনা পজেটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশাল বিভাগে বরিশাল জেলায় ৮৭২ জন, পটুয়াখালীতে ১৬৫ জন, ভোলায় ১১৬ জন, পিরোজপুরে ১০২ জন, বরগুনায় ১১৬ জন ও ঝালকাঠিতে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, বরিশাল বিভাগে করোনা পজেটিভ নিয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল নগরীসহ জেলায় ১২ জন, পটুয়াখালীতে ১০ জন, পিরোজপুরে ৩ জন, ঝালকাঠিতে ৩ জন, বরগুনায় ২ জন ও ভোলায় ২ জন রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD