বরিশাল বিভাগের ৬ জেলায় ২৭৩ জনের করোনা শনাক্ত,সুস্থ ৬৩৫ জন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:11:55 pm, Thursday, 25 June 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

করোনা

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া সুস্থ হয়েছেন ৬৩৫ জন। মৃত্যু হয়েছে ৪৯ জনের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভোলা ব্যতীত বরিশাল বিভাগের ৫ জেলায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় ভোলা ও পিরোজপুর ব্যতীত বাকি ৪ জেলায় ৪০ জন রোগী সুস্থ হয়েছেন।

পাশাপাশি সর্বশেষ তথ্য অনুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকার মনোয়ারা বেগম (৬৫) ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার শাহ আলমের (৭০) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। ফলে এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।

এ দিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২০ হাজার ১৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৭ হাজার ৯০৮ জনকে। এর মধ্যে ১৪ হাজার ৭৯২ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ ছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রাতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ২ হাজার ১০৫ জন রয়েছেন। এ পর্যন্ত ১ হাজার ১৬৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ১ হাজার ১৯১ জন। এরই মধ্যে ৬৪৯ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

এ ছাড়া শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৭৮ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যার মধ্যে ২৮ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৩১৮ জন, পটুয়াখালীতে ২৫৮ জন, ভোলায় ১৮৯ জন, পিরোজপুরে ১৬৩ জন, বরগুনায় ১৭৮ জন ও ঝালকাঠিতে ১৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে গোটা বিভাগে ৬৩৫ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরই মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এ ছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ৪৯ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২০ জন, পটুয়াখালীতে ১৬ জন, ঝালকাঠিতে ৬ জন, পিরোজপুরে ৩ জন, ভোলায় ২ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বরিশাল বিভাগের ৬ জেলায় ২৭৩ জনের করোনা শনাক্ত,সুস্থ ৬৩৫ জন

প্রকাশের সময় : 11:11:55 pm, Thursday, 25 June 2020