বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশাল বিভাগের ছয় জেলায় ৪৩শ’ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৮৬

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:36:44 pm, Wednesday, 15 July 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৩০৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ৮৬ জন। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১০৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ১১২ জন সুস্থ হয়েছেন।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২৪ হাজার ৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়।

এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ২০ হাজার ৫২ জনকে। ইতিমধ্যে ১৭ হাজার ৯৪৮ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৩ হাজার ৯৫৪ জনকে। তাদের মধ্যে ২ হাজার ১৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৫০ জন। তাদের মধ্যে ১ হাজার ১১৩ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।

এ ছাড়া শুধু বরিশাল শেবাচিম হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫১ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ দিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৯৭১ জন, পটুয়াখালীতে ৭২৩ জন, ভোলায় ৪১৪ জন, পিরোজপুরে ৪১৬ জন, বরগুনায় ৪২৭ জন ও ঝালকাঠিতে ৩৫৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে পুরো বিভাগে ১ হাজার ৮২৯ জন সুস্থ হয়েছেন। তাছাড়া বিভাগে মারা যাওয়া ৮৬ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩৩ জন, পটুয়াখালীতে ২৫ জন, ঝালকাঠিতে ১১ জন, পিরোজপুরে ৭ জন, বরগুনায় ৫ জন ও ভোলায় ৫ জন রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশাল বিভাগের ছয় জেলায় ৪৩শ’ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৮৬

প্রকাশের সময় : 11:36:44 pm, Wednesday, 15 July 2020