বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশাল বিভাগের ছয় জেলায় মোট করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬৯ জনে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:59:35 am, Saturday, 18 July 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ছয় জেলায় মোট করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬৯ জনে। সুস্থ হয়েছেন ২২৩৪ জন। আর মৃত্যু হয়েছে ৯৫ জনের। স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় ভেলা, পিরোজপুর ও ঝালকাঠি ব্যতীত বিভাগের তিন জেলায় ৯১ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি সর্বশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা পিরোজপুর সদরের সেলিমের (৬০) রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। ফলে এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২৫ হাজার ৭৮৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যারমধ্যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় ২১ হাজার ৫০২ জনকে। এরমধ্যে ১৮ হাজার ৩৮০ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টাইনে চার হাজার ২৮১ জন রয়েছেন। এ পর্যন্ত দুই হাজার ৪৮১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা এক হাজার ৭২৫ জন। এরইমধ্যে এক হাজার ২৫০ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

এছাড়া এ পর্যন্ত শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে ৫৪ জন করোনা পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় দুই হাজার ৮৬ জন, পটুয়াখালীতে ৮১৪ জন, ভোলায় ৪৪৩ জন, পিরোজপুরে ৪৮১ জন, বরগুনায় ৪৬৪ জন ও ঝালকাঠিতে ৩৮১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে দুই হাজার ২৩৪ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজিটিভ ৯৫ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩৬ জন, পটুয়াখালীতে ২৫ জন, ঝালকাঠিতে ১২ জন, বরগুনায় নয়জন, পিরোজপুরে আটজন ও ভোলায় পাঁচজন রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশাল বিভাগের ছয় জেলায় মোট করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬৯ জনে

প্রকাশের সময় : 10:59:35 am, Saturday, 18 July 2020