সংবাদ শিরোনাম:

বরিশাল বিভাগসহ শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:11:06 pm, Tuesday, 4 February 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  দেশের কিছু কিছু এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগসহ যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সন্দ্বীপ, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও রাজারহাটে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘন্টার শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল বিভাগসহ শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে

প্রকাশের সময় : 04:11:06 pm, Tuesday, 4 February 2020