বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশাল বিএনপির পদযাত্রায় যান চলাচলে বিঘ্ন ,চরম দুর্ভোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:29:59 am, Wednesday, 19 July 2023
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বরিশালে পৃথক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে নগরীর সদর রোড থেকে রূপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা বের হয়। দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা কাশিপুর চৌমাথা থেকে অশ্বিনী কুমার হল পর্যন্ত পদযাত্রা করেন। পদযাত্রাকে কেন্দ্র করে পৃথক সংক্ষিপ্ত সভা করেছেন নেতাকর্মীরা। একই দাবিতে গণসংহতি আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলার উদ্যোগে পদযাত্রা ও সভা হয়েছে। এদিকে নগরীতে তিনটি পদযাত্রা চলাকালে নগরীতে যান চলাচলে বিঘ্ন ঘটায় নগরবাসী চরম দুর্ভোগে পরেন।

মহানগর ও উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, মেজবাহ উদ্দিন ফরহাদ, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন প্রমুখ।

মহানগর ও উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশে গণতন্ত্র নেই। এই অবৈধ সরকার বিচার বিভাগ, আইন বিভাগকে ধ্বংস করেছে। অবৈধভাবে সম্পদ অর্জন করে বিদেশে বাড়ি-গাড়ি করেছে। তাই দেশের মানুষের মুক্তির জন্য একদফা আন্দোলনে জনস্রোত বইছে।

দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, এই সরকারে অধীনে কোনো দিনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা এক দফা দাবি সরকারের পদত্যাগে রাজপথে নেমেছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশাল বিএনপির পদযাত্রায় যান চলাচলে বিঘ্ন ,চরম দুর্ভোগ

প্রকাশের সময় : 01:29:59 am, Wednesday, 19 July 2023