বরিশাল বিএনপির দলীয় শৃঙ্খলা বিরোধীদের বিষয়ে তদন্ত শুরু Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বরিশাল বিএনপির দলীয় শৃঙ্খলা বিরোধীদের বিষয়ে তদন্ত শুরু

বরিশাল বিএনপির দলীয় শৃঙ্খলা বিরোধীদের বিষয়ে তদন্ত শুরু

বরিশাল বিএনপির দলীয় শৃঙ্খলা বিরোধীদের বিষয়ে তদন্ত শুরু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মহানগর বিএনপিতে দলীয় শৃঙ্খলা বিরোধী অপতৎপরতার তদন্তে নেমেছে কেন্দ্রীয় কমিটি। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানকে এ ঘটনা তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

 

আজ বুধবার (১৬ জুন) বিকেলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

 

 

ওই চিঠিতে দলীয় শৃঙ্খলা বিরোধী অপতৎপরতার তদন্ত পূর্বক আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার অনুরোধ জানানো হয়েছে ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানকে। এর অনুলিপি সাংগঠনিক সম্পাদকদেরও প্রেরণ করা হয়েছে।

 

 

জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান বলেন, তিনি দপ্তরের চিঠি পেয়েছেন। ভাইস চেয়ারম্যান আমাদের সঙ্গে আলোচনাও করেছেন। বিষয়টি খতিয়ে দেখা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

 

 

তিনি আরো বলেন, নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার দলের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব। তার উপস্থিতিতে কেউ যদি কিছু করে থাকে তাহলে দলীয় শৃংখলার শামিল।

 

 

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এ প্রসঙ্গে বলেন, জাতীয় পার্টি থেকে থেকে আসা মহানগর বিএনপির সহ সভাপতি এই বিশৃংখলা সৃস্টি করেছেন। নগর বিএনপির নেতৃত্ব থাকা পর্যন্ত তিনি আলাদাভাবে সভা করতে পারেন না। নগর বিএনপি থেকে এসব বিষয় তুলে অভিযোগ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতেই তদন্ত চলছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD