সংবাদ শিরোনাম:

বরিশালে প্ল্যানের শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণ, জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:01:28 pm, Thursday, 17 September 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে প্ল্যানের (নকশা) শর্ত ভঙ্গ করে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করার দায়ে ৪ ব্যক্তি ও তাদের গংদের ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্তদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে জরিমানার সমুদয় টাকা বরিশাল সিটি কর্পোরেশনের তহবিলে জমা দেয়ার জন্য চিঠি প্রদান করা হয়েছে।

কর্পোরেশনের জনসং‌যোগ দফতর জানায়, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের এমএ জলিল সড়কের আজিজ রহিম গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে বিধিবহির্ভূতভাবে ১৪ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেন।

বিষয়টি সিটি কর্পোরেশনের দৃষ্টিগোচর হলে ইমারত বিধিমালা ভঙ্গের দায়ে তাদের মোট ২৫ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা জরিমানা করা হয়েছে।

একই সড়কের রেজিন উল কবির গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে নিয়মবহির্ভূতভাবে ১০ তলা আবাসিক ভবন নির্মাণ কাজ শুরু করেন। এজন্য তাদের ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়েছে।

একইভাবে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কালিশ চন্দ্র রোডের বিধান মজুমদার গং প্ল্যানের শর্ত ভঙ্গ করে ৯ তলা আবাসিক ভবন নির্মাণ করেছেন। এজন্য তাদের ৪ লাখ ৮৬ হাজার ৯৯২ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের পূর্ব পাশের ১নং পুলসংলগ্ন এলাকার মো. আবদুল হাই গং ১৫ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এ জন্য তাদের ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়েছে।

কর্পোরেশনের সূত্র আরও জানায়, উল্লিখিত ওই সব ব্যক্তিদের প্ল্যানের শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণের দায়ে জরিমানা করে জরিমানার টাকা আদায়ে ১৫ সেপ্টেম্বর চিঠি প্রদান করা হয়েছে।

চিঠিতে জরিমানার টাকা আগামী ৭ কার্য দিবসের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের তহবিলে জমা প্রদান করতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে প্ল্যানের শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণ, জরিমানা

প্রকাশের সময় : 05:01:28 pm, Thursday, 17 September 2020