সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীর ১২ ও ২৪ নাম্বার ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করা হচ্ছে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:42:47 pm, Friday, 19 June 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালকে রেড জোন ঘোষণা করা হয়েছিল গত সপ্তাহে। তবে কোনো লকডাউনের ঘোষণা আসেনি। বৃহস্পতিবার বরিশাল সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, শেবাচিম হাসপাতাল, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ভিডিও কনফারেন্সে মিটিং-এর পর নগরীর ২টি ওয়ার্ড পরীক্ষামূলকভাবে লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান। প্রথমধাপে বরিশাল নগরের ১২ ও ২৪ নাম্বার ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করা হচ্ছে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। জুম ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ওই সভায় যুক্ত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ডিজিএফআই-এর বরিশালের পরিচালক কর্নেল জিএস মো. বাকের, শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফয়সাল আবেদীন হাসান, র‌্যাব-৮-এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম বিপিএম, এনএসআইয়ের বরিশালের যুগ্ম-পরিচালক অসিত বরণ সরকার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার জিএম স্বপন কুমার দাস এবং বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম-পরিচালক মো. আজমল হুদা মিঠু সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধ ও সার্বিক পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ সরকার শর্তসাপেক্ষে দেশের সব কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে জোনভিত্তিক নিষেধাজ্ঞা জারি করেছে। তারই ধারাবাহিকতায় আক্রান্তের সংখ্যার হার বিবেচনায় স্বাস্থ্য অধিদফতর দেশের অন্যান্য জায়গার মতো বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করেছে।

সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে নগরের ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীকালে পর্যায়ক্রমে বরিশাল সিটি কর্পোরেশনের সব রেড জোন চিহ্নিত ওয়ার্ডকে লকডাউনের আওতায় আনা হবে। লকডাউন শুরুর তারিখ খুব শিগগিরই জানিয়ে দেয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীর ১২ ও ২৪ নাম্বার ওয়ার্ডকে পুরোপুরি লকডাউন করা হচ্ছে

প্রকাশের সময় : 09:42:47 pm, Friday, 19 June 2020