বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীর রূপাতলীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:13:29 am, Wednesday, 9 September 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর রূপাতলী দারুস সুন্নাহ্ কওমী মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আরিফুল ইসলাম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটক করা হয়।

শিশুটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির বাবা জানান, তার ছেলেকে ২ বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি করান। সেখানে সে আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করে আসছিলো। গত সোমবার ছেলের সাথে দেখা করতে মাদ্রাসায় যান তার মা।

এ সময় ছেলের কাছ থেকে তার মা জানতে পারেন মাদ্রাসার শিক্ষক আরিফুল গত বৃহস্পতিবার রাতে জোরপূর্বক অপকর্ম করে। এরপর এ ঘটনা কাউকে না জানাতে হুমকি দেয়।

শের-ই-বাংলা মেডিকেলে দায়িত্বরত মেট্রোপলিটন পুলিশের এসআই নাজমূল হুদা জানান, অসুস্থ শিশুটিকে শিশু সার্জারী থেকে মঙ্গলবার ওসিসি’তে স্থানান্তর করা হয়েছে।

রূপাতলী দারুস সুন্নাহ্ কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজিবর রহমান জানান, শিশুটিকে নির্যাতনের খবর জানতেন না। অভিযোগ ওঠার পর শিক্ষক আরিফুল ইসলামকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, শিশু নির্যাতনের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আরিফুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশাল নগরীর রূপাতলীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে

প্রকাশের সময় : 02:13:29 am, Wednesday, 9 September 2020