সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীর কাউনিয়া থেকে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:02:46 pm, Monday, 8 March 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি॥ বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউনিয়া থানাধীন স্থানীয় বাসিন্দা ফরিদুল আলমের ভাড়াটিয়া বাসায় থেকে ইয়াবাসহ রাসেল হাওলাদার ও তানভীর হাওলাদার নামের এই দুই যুবককে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ।

এনিয়ে সন্ধ্যার পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন সংবাদ সম্মেলন করে অভিযান সংক্রান্তে আনুষ্ঠানিক মিডিয়াকে ব্যাখ্যা করেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন- সোমবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা ফরিদ আলমের ভাড়াটিয়া বাসায় ইয়াবাসহ একজন অবস্থান করছেন। পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে থানার ওসি আজিমুল করিম সেখানে তল্লাশি অভিযান চালালে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাকেরগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মৃত কামাল হাওলাদারের পুত্র রাসেল হাওলাদারকে আটক হয়।

একই সাথে তার সহযোগী গাউয়াসর সুন্নিয়া মসজিদ এলাকার লিটন হাওলাদারের পুত্র মাদক ব্যবসায়ী তানভীর হাওলাদার ওরফে নবীনকেও আটক করা হয়েছে। এবং তাদের স্বীকারোক্তি মতে বসতঘরের ভেতর থেকে ১৩শ’ ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানান পুলিশ কর্মকর্তা।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীর কাউনিয়া থেকে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : 10:02:46 pm, Monday, 8 March 2021