বরিশাল নগরীতে সড়কের পাশে সন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন নারী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে সড়কের পাশে সন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন নারী

বরিশাল নগরীতে সড়কের পাশে সন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন নারী

বরিশাল নগরীতে সড়কের পাশে সন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন নারী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে সড়কের পাশেই মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তান প্রসব করেছেন। বিষয়টি জানতে পেরে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

 

 

শনিবার বিকেলে নগরীর বগুড়া রোডের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার পাশের গলিতে মানসিক ভারসাম্যহীন ওই নারী কন্যা সন্তান জন্ম দেন।

 

 

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী সন্তান প্রসবের পর দুর্বলতায় কাতরাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকের নার্সের সহায়তা নেন। এরপর এ্যাম্বুলেন্সযোগে মা ও নবজাতককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

পরিদর্শক বলেন, সেখানে শিশুটিকে নবজাতক ওয়ার্ডে এবং মাকে প্রসূতি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা দুইজনই শারীরিকভাবে সুস্থ। তাদের চিকিৎসায় ওষুধসহ যাবতীয় যা কিছু দরকার তা মেডিকেল কর্তৃপক্ষ বহন করবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD