বরিশাল নগরীতে লকডাউনের বিকেলে আকাশে রং-বেরঙের ঘুড়ি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে লকডাউনের বিকেলে আকাশে রং-বেরঙের ঘুড়ি

বরিশাল নগরীতে লকডাউনের বিকেলে আকাশে রং-বেরঙের ঘুড়ি




এইচ, এম হেলাল॥ সুতো ছিঁড়ে তুমি গোটালে নাটাই,আমি তো কাঙাল ঘুড়ি,বৈরী বাতাসে কী আশ্চর্য, বরিশাল নগরীতে বিকেল হলেই রং-বেরঙের ঘুড়ি উড়তে দেখা যাচ্ছে আকাশে।

কেউ ঘুড়ি উড়াচ্ছেন বাড়ির ছাদে। কেউ বা আবার খোলা মাঠে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে একরকম বন্দি জীবন কাটাচ্ছে বরিশালবাসী। ফলে শিশু-কিশোররা পড়েছে চরম বিপাকে।

অপরদিকে স্কুল-কলেজ বন্ধ, অন্যদিকে খেলাধুলারও উপায় নেই। সারাদিন টিভি, কম্পিউটার, ফেসবুক চালিয়ে যেন হাপিয়ে উঠেছে তারা। তাই পরিবার-পরিজন নিয়ে অনেকে এখন বাড়ির ছাদে ও খোলা জায়গায় ঘুড়ি উড়িয়ে আনন্দ লাভের চেষ্টা করছেন।

নগরীর জিয়া সড়ক এলাকার ঘুড়ি প্রেমিক সিফাত বলেন, নগরীতে ডাবলবল,উড়োজাহাজ,নাকবল, গিটার,চৌরঙ্গী, ইত্যাদি নামের ঘুড়ি আছে । তবে ঘুড়ির চেয়েও বেশি দৃষ্টি কাড়ে এর লেজ। ঘুড়ি অনেক আকৃতির ও রং-বেরঙের হয়ে থাকে। এর সঙ্গে ঘুড়ি উড়ানোর নাটাইয়ের নামও বেশ আকর্ষণীয়। যেমন- বাটার নাটাই, বাশেঁর নাটাই, ইত্যাদি।

জিসান নামের একজন ঘুড়িপ্রেমী ভয়েস অব বরিশালকে জানান, দীর্ঘদিন ঘরের মধ্যে থেকে আর ভালো লাগছে না। তাই এলাকার বড়ভাইদের সাথে প্রতিদিন বিকেলে খেলার মাঠে ঘুড়ি উড়াই।

এদিকে সিফাত আরো বলেন, লকডাউনের কারণে দোকানপাট বন্ধ রয়েছে। তাই কাগজ ও পলিথিন কেটে ঘুড়ি তৈরি করাও শেখাচ্ছেন তিনি। এ ছাড়া কাঁথা সেলাইয়ের সুতা দিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন তিনি। এতে বাচ্চারা খুব মজা পাচ্ছে।

একই এলাকায় ঘুড়ি উড়াতে আসা সোয়েব নামের এক ছাত্র বলেন, ‘ঘরে বসে বসে টিভি-সিনেমা দেখতে এখন আর ভালো লাগে না। তাই মাঝেমধ্যে সুযোগ পেলেই ঘুড়ি নিয়ে বেরিয়ে পড়ি।

 

সামাজিক দূরত্ব বজায় রেখে এ ধরনের কর্মকান্ড মানুষের মনে চিত্ত-বিনোদনের খোরাক জোগাচ্ছে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD