বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শীতে করোনার প্রকোপ কমাতে সর্বসাধারণের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে বরিশাল নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৫টি প্রতিষ্ঠান এবং ১১ ব্যক্তির নিকট থেকে ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সদর রোডের ৫টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা, রুমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার ১শ’ টাকা এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন।

 

 

একই সাথে ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন জনগণের মাঝে মাস্ক বিতরণ এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাটিয়ে দেন। জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD