সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:15:32 pm, Sunday, 28 February 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর কালিবাড়ি রোড থেকে ফেনসিডিলসহ আটক মাদক কারবারি কামরুজ্জামান হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মজিবর রহমান বাবুল ওরফে বিসিক বাবুলকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান বাকেরগঞ্জ উপজেলার হলতা হাওলাদার বাড়ির মৃত ইছহাক হাওলাদরের ছেলে। তিনি নগরীর কালিবাড়ি রোডে ভাড়া বাসায় বসবাস করতেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১৩ সালের ৩১ মার্চ নগর গোয়েন্দা পুলিশের এসআই জাহিদুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে কালিবাড়ি রোডের প্রথম গলিতে অভিযান চালায়। এ সময় ১০ বোতল ফেনসিডিলসহ কামরুজ্জামানকে আটক করা হয়। এ সময় তার সহযোগী বিসিক বাবুল পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান তার ভাড়াটিয়া বাসায় ফেনসিডিল মজুদ রাখার কথা স্বীকার করে। পরে দলটি কামরুজ্জামানের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে আরো ৪৪ বোতলসহ মোট ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ওই দু’জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন এসআই জাহিদুল। একই বছর ১৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এসএম মাহমুদ হাসান ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময় : 10:15:32 pm, Sunday, 28 February 2021