বরিশাল নগরীতে বৈদ্যুতিক পোস্টে ঝুলেই লাইনম্যানের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে বৈদ্যুতিক পোস্টে ঝুলেই লাইনম্যানের মৃত্যু

বরিশাল নগরীতে বৈদ্যুতিক পোস্টে ঝুলেই লাইনম্যানের মৃত্যু

বরিশাল নগরীতে বৈদ্যুতিক পোস্টে ঝুলেই লাইনম্যানের মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে সহকর্মীদের অসাবধানতায় বৈদ্যুতিক পোস্টে ঝুলেই মৃত্যু হয়েছে ফয়সাল হাওলাদার (২৮) নামের এক লাইনম্যানের। কাজ শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ দেয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

 

 

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর রূপাতলী এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (পাওয়ার হাউস) তত্বাবাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, লাইন মেরামতে শনিবার দিনভর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

 

 

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তার বৈদ্যুতিক পোস্টের তারের সঙ্গে ঝুলে থাকা ফয়সালের মৃতদেহ উদ্ধার করেন। দুর্ঘটনা নিহত লাইনম্যান ফয়সাল হাওলাদার বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের পুত্র।

 

 

বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানিয়েছেন, পাওয়ার হাউজ চত্বরে মই বেয়ে পোলে উঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল হাওলাদার। লাইন মেরামত শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হলে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ওপর থেকে নামিয়ে আনে। পরে ময়না তদন্তের জন্য ফয়সালের মৃতদেহ বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

এদিকে লাইনম্যান ফয়সালের মৃত্যুতে বিদ্যুৎ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দিনভর লাইন মেরামতের পর সংযোগ দেয়াকালে নগরীতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD