বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে বিএনপির বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:51:01 pm, Tuesday, 30 March 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এদিন সকালে সরকারি বরিশাল কলেজ সংলগ্ন এলাকা থেকে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার সকাল ১০টার দিকে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে বের হওয়া মিছিলটি অমৃত লাল দে কলেজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

মহান স্বাধীনতা দিবসে ঢাকা, চট্টগ্রামে ও ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের ওপর আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের নারকীয় হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আবন কুদ্দুসুর রহমান, সিনিয়র বিএনপি নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ মহানগর বিএনপির নেতারা। এ সময় যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মহানগর বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের গেটে তা আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। তবে পুলিশি ব্যারিকেট অতিক্রম করে মিছিল নিয়ে সড়কে যেতে না পারায় নেতাকর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে যায় এবং কর্মসূচির সমাপ্তি ঘটায়।

এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে দলীয় কার্যালয় ও সদররোড ঘিরে সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বরিশাল নগরীতে বিএনপির বিক্ষোভ

প্রকাশের সময় : 03:51:01 pm, Tuesday, 30 March 2021