সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে বসছে দুই শতাধিক সিসি ক্যামেরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:48:18 pm, Sunday, 18 April 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন এলাকার অপরাধ দমন, নগরজুড়ে অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি ‘মিছিল-মিটিং, সভা সমাবেশের মাধ্যমে অরজগতা সৃষ্টিকারীদের শনাক্তে’ দুই শতাধিক সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

রোববার নগরীর প্রাণকেন্দ্র সদররোড, গীর্জমহল্লা ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরাগুলো স্থাপনকাজ শুরু হয়। পর্যায়ক্রমে বিএমপির আওতাধীন চারটি থানার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, আধুনিক বিশ্বে আজকাল অনেক ঘটনাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। ক্যামেরাগুলো স্থাপন করার কাজ সম্পূর্ণ হলে নগরীর ভেতর আপরাধ দমন ও নিয়ন্ত্রণে কাজ করবে।

তিনি বলেন, ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন চিহ্নিত অপরাধীদের শনাক্ত করা ও যে কোনো অপরাধকারীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া নগরীতে মিছিল-মিটিং ও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলাকারী অরজগতা সৃষ্টি করা ব্যক্তিদেরকে সহজেই চিহ্নিত করতে সুবিধা হবে।

বিএমপি কমিশনার আরও বলেন, এই সিসি ক্যামেরা স্থাপনকাজ শেষ হলে অনেক অপরাধীর ভেতর আতঙ্ক কাজ করবে। যারা বুঝে যাবে সিসি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের সদস্যরা তাদের সহজেই খুজে বের করে ফেলবে। সেক্ষেত্রে তাদের মনের ভেতর অনেকটাই দুর্বলতা কাজ করবে এবং তারা অপরাধ থেকেও সরে আসবে। এ ক্ষেত্রে অপরাধও কমে আসবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীতে বসছে দুই শতাধিক সিসি ক্যামেরা

প্রকাশের সময় : 08:48:18 pm, Sunday, 18 April 2021