বরিশাল নগরীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় পুলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় পুলিশ

বরিশাল নগরীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় পুলিশ

বরিশাল নগরীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় পুলিশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর মাইনুল হাসান সড়কে আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন সদস্যর একটি দল ভাস্কর্যর সমানে অবস্থান করে। শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অংশবিশেষ ভাঙার পরে বরিশালে এই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।

 

 

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ভাস্কর্যের নিরাপত্তা দিতে তিনজন পুলিশ সদস্য প্রেসক্লাবে আসেন। তারা ভাস্কর্যের নিরাপত্তায় প্রেসক্লাব এলাকায় অবস্থান করবেন বলে জানান।

 

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত ও নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সেই অনুযায়ী বরিশাল নগরীতে অবস্থিত একমাত্র ভাস্কর্যটির নিরাপত্তা নিশ্চিতে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পালাক্রমে দিনরাত ২৪ ঘণ্টা ভাস্কর্যর কাছে পুলিশ অবস্থান করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD