নকল ওষুধ রাখার দায়ে বরিশালে ৩ ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নকল ওষুধ রাখার দায়ে বরিশালে ৩ ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

নকল ওষুধ রাখার দায়ে বরিশালে ৩ ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

বরিশাল নগরীতে নকল ওষুধ রাখার দায়ে ৩ ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের নকল ওষুধ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৩টি ফার্মেসী থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে ওষুধ প্রশাসন ও পুলিশের সহযোগীতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, নকল ওষুধে নগরীর কাঠপট্টির ফার্মেসীগুলো সয়লাব। এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে কাঠপর্ট্টি বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

 

 

এ সময় বিভিন্ন ফার্মেসী তল্লাশী চালিয়ে প্রায় ১ লাখ টাকা বাজার মূল্যের নকল ওষুধ জব্দ করে ভ্রাম্যমান আদালত।

 

 

নকল ওষুধ মজুদ রেখে বিক্রির দায়ে কাঠপট্টির ঢাকা ফার্মেসী থেকে ৩০ হাজার, তালুকদার ফার্মেসী থেকে ২০ হাজার এবং ইস্টার্ন ফার্মেসী থেকে ২০ হাজার টাকা সহ মোট ৩টি ফার্মেসী থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD