বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে নকল ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ , ২ ব্যক্তিকে কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:56:55 pm, Monday, 15 June 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

২ ব্যক্তিকে ১ বছর করে কারাদণ্ড,( ছবি: ভয়েস অব বরিশাল )

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরের সাগরদী এলাকা থেকে এসিআই, কেমিস্ট, জেসন, গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ দেশীয় ও ভারতীয় বেশ কিছু কোম্পানির আনুমানিক প্রায় ১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ ব্যক্তিকে ১ বছর করে কারাদণ্ড ও ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে নদী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মো. মাসুম বিল্লাহ (২৭) ও তার সহযোগী নূরে আলমকে (২৩) গ্রেফতার করা হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউর রহমান।

এ ঘটনার ব্যাপারে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজল ঘোষ জানান, গোপনে খবরে জানা যায়, সোমবার বরিশাল নদী বন্দর থেকে একটি চক্র তাদের কোম্পানির লোগোযুক্ত কাগজের প্যাকেট (কার্টুন) সংগ্রহ করছে। কিন্তু তাদের পক্ষ থেকে এসব প্যাকেটের কোনো অর্ডার ছিল না। ফলে তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানায় এবং তাদের সহযোগীতায় নদী বন্দর এলাকা থেকে ওইসব প্যাকেটসহ মাসুম বিল্লাহ ও নূরে আলমকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ড্রাগ ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় বরিশাল নগরের সাগরদী এলাকার টিয়াখালি সড়কের ডাক্তারবাড়ি সংলগ্ন একটি টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি কারখানায় নকল ওষুধ বানানো হচ্ছিল। কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, টিনশেড ঘরটিতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের নকল ওষুধ, প্রসাধন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নকল ওষুধ প্রস্তুতকরণের কারখানাটি সিলগালা করা হয়েছে। এ কাজের সঙ্গে আর কারা জড়িত তাদের খোঁজা হচ্ছে। নকল ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধে বরিশাল জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এ ঘটনার ব্যাপারে ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা জানান, এ কারখানায় এসিআই, কেমিস্ট, জেসন, গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ দেশীয় বিভিন্ন কোম্পানির নকল ওষুধ পাওয়া গেছে। পাশাপাশি ভারতীয় গোদরেজ, গুরুদেব, ডাবর আমলার সিল বসানো বিভিন্ন পণ্যও পাওয়া গেছে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের কাছ থেকে জানা গেছে, তারা এখানে বসেই এসব কোম্পানির পণ্য তৈরি এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় সেগুলো বিক্রি করতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশাল নগরীতে নকল ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ , ২ ব্যক্তিকে কারাদণ্ড

প্রকাশের সময় : 06:56:55 pm, Monday, 15 June 2020