সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের ৯০ লাখ টাকার চেক প্রদান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:06:51 am, Friday, 19 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে দেয়া অনুদানের চেক বিতরণ( ছবি: ভয়েস অব বরিশাল)

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’- এই স্লোগানে বরিশালের দুরারোগ্য রোগে আক্রান্ত ১৮০ জনকে ৯০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর বরিশালের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে দেয়া অনুদানের চেক বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। ক্যান্সার, কিডনী রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের এই আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের ৯০ লাখ টাকার চেক প্রদান

প্রকাশের সময় : 12:06:51 am, Friday, 19 June 2020