বরিশাল নগরীতে দুইটি ওয়ার্ড লকডাউন হওয়ার কথা থাকলেও তা স্থগিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে দুইটি ওয়ার্ড লকডাউন হওয়ার কথা থাকলেও তা স্থগিত

বরিশাল নগরীতে দুইটি ওয়ার্ড লকডাউন হওয়ার কথা থাকলেও তা স্থগিত

স্থগিত
লকডাউন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের সবচেয়ে বেশি সংক্রমিত বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় পরীক্ষামূলকভাবে লকডাউন আজ মঙ্গলবার (২৩ জুন) হওয়ার কথা থাকলেও তা আপতত স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চত করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিন।

 

 

তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি করা না হওয়ায় আপতত লকডাউন কার্যকর করা হচ্ছে না। তবে ছুটির প্রজ্ঞপনের পরপরই তা কার্যকর করা হবে। যদিও ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ডই রেডজোনের আওতায়। তবে তারমধ্যের সর্বোচ্চ আক্রান্ত এলাকা ১২ ও ২৪ নং ওয়ার্ড দুটি প্রথম পর্যায়ে আজ থেকে পূর্ণাঙ্গ লকডাউন করার কথা ছিল।

 

 

দুটি ওয়ার্ডের লকডাউন থাকার পর যদি সংক্রমণ কমে যায় তাহলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী ওয়ার্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লকডাউনের বিষয়ে জনগণকে অবহিত করতে ইতোমধ্যে ওয়ার্ড দুইটিতে মাইকিং করা হয়েছিল।

 

 

নগরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো জাকির হোসেন ভুলু জানিয়েছেন, কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। তাদের সহযোগিতায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

 

 

আর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ জানিয়েছেন, তারা ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। যার সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

 

 

এর আগে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ১৮ জুন বিভাগীয় কমিশানার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ভিডিও কনফেরেন্সের মাধ্যমে বৈঠক করে সিদ্ধান্ত নেন।

 

 

প্রসঙ্গত, বরিশাল জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১২২২ জন। যারমধ্যে বরিশাল নগরেই রয়েছে ৯৪৪ জন। মোট আক্রান্তদের মধ্যে ১৭ জন মৃত্যুবরণ করেছেন। যার ৯ জন নগরের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD