বরিশাল নগরীতে জুয়া খেলা,আহত ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে জুয়া খেলা,আহত ১

বরিশাল নগরীতে জুয়া খেলা,আহত ১




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল নগরীতে জুয়া খেলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ( ৩০ এপ্রিল) দুপুর বারোটার দিকে নগরীর ২৭ নং ওয়ার্ডের রুইয়ার পোল নামক স্থানে এঘটনা ঘটে। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে ভর্তি করেছেন।

 

 

আহত ব্যক্তি হলেন,রুইয়ার পোল এলাকার ২৭ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির আকবর হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৫)। সে পেশায় একজন দিন মজুর।

 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রুইয়ার পোলের সোহেল এর চা দোকানে জুয়া খেলার আসর বসে। আজ হামলাকারী, জামাল (৩৫)সহ চার ব্যাক্তি জুয়া খেলতে বসেন। এসময় তাসে থাকা সাহেব, গোলাম, টেক্কা,নিয়ে রুবেল এর সাথে তর্কবিতর্ক করেন জামাল।

 

জামাল পাশের একটি কাঠের দোকান থেকে গজা লোহা এনে রুবেলকে এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে একটি চাকু দিয়ে রুবেল এর পেটে ডুকাতে চেষ্টা করলে স্থানীয় জলিল তাকে বাধা দেয়। এসময় জলিলের হাতে রক্তক্ষরণ হয় বলে জানান আহত পরিবার। হামলাকারী জামাল একই এলাকার রশিদ হাওলাদারের পুত্র। জামাল পেশায় একজন অটোচালক।

 

 

এবিষয় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার বলেন,ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পায়নি, লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD