বরিশাল নগরীতে করোনা সচেতনতায় পুলিশের র‌্যালী ও মাস্ক বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে করোনা সচেতনতায় পুলিশের র‌্যালী ও মাস্ক বিতরণ

বরিশাল নগরীতে করোনা সচেতনতায় পুলিশের র‌্যালী ও মাস্ক বিতরণ

বরিশাল নগরীতে করোনা সচেতনতায় পুলিশের র‌্যালী ও মাস্ক বিতরণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মহামারী করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী এবং মাস্ক বিতরণ করেছে মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১টায় নগরীর জিলাস্কুল মোড় থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

 

 

এসময় পুলিশ কমিশনার বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালন ছাড়া করোনা প্রতিরোধ সম্ভব নয়। মাস্ক ছাড়া কেউ রাস্তায় বের হতে পারবে না। লকডাউনকালে অপ্রয়োজনে কোন দোকানপাঠ খোলা রাখা যাবে না। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

 

 

র‌্যালী শেষে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এদিকে, বরিশালে লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার রাস্তাঘাটে মানুষজনের চলাচল বেড়েছে। দূরপাল্লার যানবাহন বন্ধের সুযোগে রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা, অটোরিক্সা এবং থ্রি হুইলারে দ্বিগুন-তিনগুন ভাড়ায় চলাচল করতে বাধ্য হচ্ছেন মানুষ।

 

 

অপরদিকে প্রশাসনের শিথিলতার সুযোগে নিত্যপণ্য এবং ওষুধের দোকান ছাড়াও অন্যান্য দোকানপাঠ খুলতে শুরু করেছে। তবে মাস্ক ব্যতিত রাস্তায় বের হলে এবং অপ্রয়োজনীয় দোকান খুললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD