সংবাদ শিরোনাম:

বরিশাল থেকে মোটরসাইকেল যোগে বেনাপোলে ফেনসিডিল নিতে গিয়ে ধরা স্কুলশিক্ষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:42:13 pm, Monday, 20 April 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যেও বন্ধ নেই ফেনসিডিল পাচার। বেনাপোল থেকে এই নেশাদ্রব্য নিতে সুদুর বরিশাল থেকে মোটরসাইকেল হাকিয়ে ছুটে এসেছেন মানুষ গড়ার কারিকর এক স্কুল শিক্ষক। ধাওয়া খেয়ে ৫ জন পালিয়ে গেলেও বিজিবি’র চোখ ফাঁকি দিতে পারেনি বরিশাল শহরের নামিদামি সরকারি স্কুলের এক শিক্ষক।

যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আজ সোমবার দুপুরে সীমান্তবর্তী পুটখালি সড়ক দিয়ে বেনাপোল বাজারে হয়ে বরিশাল যাওয়ার পথে শিকড়ি বটতলা নামক স্থানে টহল বিজিবি সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তার ঘাড়ে ঝুলানো স্কুলব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল দেখতে পায়।

আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম সুমন, তার পিতার নাম মকবুল আহমেদ। তিনি বরিশাল গভঃ মডেল স্কুল এবং কলেজের সহকারি শিক্ষক।

আটক নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেল যোগে বেনাপোলে ফেনসিডিল নিতে এসেছিল। ইতিপূর্বে অনেকবার তারা ফেনসিডিল নিয়ে গেছে একইভাবে। গোটা বরিশাল শহরের মাদকের নিয়ন্ত্রণ তাদের হাতে।

পালিয়ে যাওয়াদের বিষয়ে জানতে চাইলে আটক নজরুল বলেন, তাদের সাথে ছিল বরিশালের সদর হাসপাতালের ডাক্তার মিঠু, উত্তরা ব্যাংক কর্মকর্তা ডোনা, বিশিস্ট ব্যবসায়ি বুলেট এবং মনির। তারা বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আটক ব্যাক্তি কে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরিশাল থেকে মোটরসাইকেল যোগে বেনাপোলে ফেনসিডিল নিতে গিয়ে ধরা স্কুলশিক্ষক

প্রকাশের সময় : 05:42:13 pm, Monday, 20 April 2020