বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বরিশাল থেকে পাঠানো নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়নি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:17:23 am, Sunday, 5 April 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দক্ষিণাঞ্চলের নির্ভরযোগ্য চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃতরোগীসহ ছয়জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছিলো। তাদের কারো দেহেই করোনার উপসর্গ পাওয়া যায়নি।
ফলে করোনা নিয়ে বরিশালবাসীর আতঙ্কের কিছুই নেই। এখন শুধু প্রয়োজন সরকারের নির্দেশ মেনে সর্তকতার সাথে করোনা মোবাবেলা করা। শনিবার দুপুরে একথা জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। তিনি আরও জানান, বর্তমানে শেবাচিমের করোনা ইউনিটে দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন শনিবার দুপুরে জানান, নগরীসহ জেলার ১০টি উপজেলায় বিদেশ থেকে আসা ৬৮৯জন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছিলেন স্থানীয় প্রশাসন। এদেরমধ্যে ৪৪০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

পিসিআর মেশিনের কার্যক্রম শুরু হয়নি ॥ পর্যাপ্ত লোকবল সংকট থাকলেও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে করোনা সনাক্তের ল্যাব চালু হতে কমপক্ষে আরও তিনদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাশাপাশি দ্রুত জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দফতরকেও চিঠি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইতোম্যধ্যে করোনা নিয়ে নাজুক পরিস্থিতিতে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার গুঞ্জন নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়ে শনিবার সকালে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীত ভূষণ দাস বলেন, অব্যাহতি দিলেও করোনা ভাইরাস সনাক্তের কার্যক্রমে কোন প্রভাব পরবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বরিশাল থেকে পাঠানো নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়নি

প্রকাশের সময় : 12:17:23 am, Sunday, 5 April 2020